প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2025 ইং
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে
ডেক্স রিপোর্ট- ভোরের শরীয়তপুর
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হয়েছে। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ- ৫ দুটি কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ পেয়েছে ১৩৯০৩২।
গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারছে। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে।
প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এসএসসি রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন।
দ্বিতীয়ত, নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবে।
তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি> বোর্ডের প্রথম তিন অক্ষর> রোল নম্বর> পরীক্ষার সাল। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ-ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC> Dha> Roll Number>2025। এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
© ২০২৫, ভোরের শরীয়তপুর। সর্বস্বত্ব সংরক্ষিত।